Style Options
ভর্তি বিজ্ঞপ্তি  |  

সভাপতির বাণী

হযরতবাগ আলিম মাদ্রাসা একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এটি ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয়। ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানার ২৫ নং ওয়ার্ডের ১৪৩ নং হোল্ডিং এ অবস্থিত এই এলাকায় শিক্ষা বিস্তারে প্রতিষ্ঠানটি খুব গুরুত্বপূর্ণ অবস্থান রাখছে।
বর্তমান সরকার শিক্ষার গুণগত মান বিকাশে বদ্ধপরিকর এবং একই সাথে শিক্ষা প্রতিষ্ঠানগুলির আধুনিকায়ন ও শিক্ষার্থী এবং অভিভাবকগনের নিকট তথ্য সরবরাহ সহজ করার জন্য আধুনিক মানের ভবন নির্মাণ, উন্নত মানের তথ্য প্রযুক্তির ল্যাব স্থাপন ও ডায়নামিক ওয়েবসাইট চালু করছে।
আমি প্রত্যাশা করি একটি ঐ তিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এলাকার সন্তানদের সুশিক্ষিত করে গড়ে তুলে জাতি গঠনে অনন্য অবদান রাখবে।
আমি এই প্রতিষ্ঠানের সর্বাঙ্গীণ উন্নতি কামনা করছি । সেই সাথে প্রতিষ্ঠানটি যেন সুন্দর ও সাবলীল ভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে সেজন্য আপনাদের সবার সহযোগিতা কামনা করছি।